কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ক্যাটাগরি কুষ্টিয়ার খবর

সরকারি স্বীকৃতি পেল কুষ্টিয়া ফিল্ম ক্লাব

সরকারি স্বীকৃতি পেল কুষ্টিয়া ফিল্ম ক্লাব

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত হলো নতুন এক অর্জন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে সরকারি নিবন্ধন ও স্বীকৃতি পেয়েছে কুষ্টিয়া ফিল্ম ক্লাব। এর মাধ্যমে সংগঠনটি কুষ্টিয়া জেলার একমাত্র সরকারি নিবন্ধনপ্রাপ্ত ও স্বীকৃত ফিল্ম ক্লাব হিসেবে আনুষ্ঠানিক মর্যাদা অর্জন করেছে। চলচ্চিত্রচর্চা, সুস্থ সংস্কৃতির বিকাশ এবং নতুন প্রজন্মের মধ্যে বিশ্বমানের চলচ্চিত্রবোধ গড়ে তোলার […]
Read more
কুমারখালীতে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

কুমারখালীতে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

কুমারখালী প্রতিনিধি ॥ চেকপোস্ট বসিয়ে দুইটি গরুসহ আন্তঃজেলা চোর চক্রের তিন চোরকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর সৈয়দ মাছ-উদ-রুমী সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিন চোর পালিয় গেলেও একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১১-৭৮৯৯) জব্দ করেছে […]
Read more
এমপি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

এমপি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে ঝাড়ু মিছিল করেছেন মহিলা দলের নেতাকর্মীরা। গতকাল  মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরে এ ঝাড়ু মিছিল করেন তারা। মিছিলটি কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ […]
Read more
কৃষকদলের কার্যালয়ে হামলা-ভাঙচুর

কৃষকদলের কার্যালয়ে হামলা-ভাঙচুর

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষকদলের একটি কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে বিএনপির ৫-৬ জন সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার ইবি থানাধীন পাটিকাবাড়ি ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড নলকোলা গ্রামে এই […]
Read more
কুষ্টিয়া বড়বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

কুষ্টিয়া বড়বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার বড়বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল  মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের বড়বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণসহ ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে কি না, […]
Read more
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাসিব ড্রিম স্কুল কলেজ

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাসিব ড্রিম স্কুল কলেজ

বিশেষ প্রতিনিধি ॥ ॥ ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর কাবাডি খেলায় কুষ্টিয়ার হাসিব ড্রিম স্কুল কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় হাসিব ড্রিম স্কুল কলেজ প্রথমে মিরপুরকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। পরে কুমারখালীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে […]
Read more
স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে এক স্বেচ্ছাসবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল আলম মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধায় কুমারখালীর শহরতলীর গড়াই সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামুন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ২০২৪ সালের ৫ আগষ্ট দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তের […]
Read more
দল চাইলে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করব; ঝাড়ু মিছিলের পর নারী এমপি

দল চাইলে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করব; ঝাড়ু মিছিলের পর নারী এমপি

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ তুলে ক্ষোভ জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপি ফরিদা ইয়াসমিন। দল অনুমতি দিলে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও বিক্ষোভের পর নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে দেয়া […]
Read more
সড়কের মোড়ে কাফনের কাপড়ের পুটলি, পাশে জ্বলছিল মোমবাতি

সড়কের মোড়ে কাফনের কাপড়ের পুটলি, পাশে জ্বলছিল মোমবাতি

দৌলতপুর প্রতিনিধি ॥ তখন গভীর রাত। সড়কের তিন রাস্তার মোড়ে সাদা কাপড়ের (কাফনের কাপড়) পুটলি রাখা। তার পাশে জ্বলছে মোমবাতি। কুষ্টিয়ার দৌলতপুরে এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুটলিটি দেখতে পেয়ে ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুটলিটি রাস্তা থেকে সরিয়ে নেয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাত […]
Read more
দৌলতপুর সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

দৌলতপুর সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

ঢাকা অফিস ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সেই চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জামালপুর সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবির বাঁধার মুখে শেষ পর্যন্ত নদীপথে ওই ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। মঙ্গলবার সকালে বিএসএফ […]
Read more
1 … 63 64 65 66 67 … 850

সর্বাধিক পঠিত