কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

লেখক: কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

02 15 দৌলতপুরে প্রকাশ্যে সরকারি মাটি লুট, সমাধানে বৃষ্টির অপেক্ষায় ইউএনও

দৌলতপুরে প্রকাশ্যে সরকারি মাটি লুট, সমাধানে বৃষ্টির অপেক্ষায় ইউএনও

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন ক্যানাল, সরকারি জমি এবং ব্যক্তিমালিকানাধীন বিভিন্ন স্থান থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে বারবার অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে চক্রটি। ফলে সরকারি সম্পদ […]
Read more
01 copy 16 এবার জুনিয়রকে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ ইবির সেই বৈষম্যবিরোধী নেতার

এবার জুনিয়রকে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ ইবির সেই বৈষম্যবিরোধী নেতার

ইবি প্রতিনিধি ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে কমেন্ট করার জের ধরে জুনিয়র শিক্ষার্থীকে হল থেকে নামিয়ে দেওয়ার হুমকি এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব বাধন বিশ্বাস স্পর্শ। ফেসবুকে করা মন্তব্যের জেরে অকথ্য গালিগালাজের একপর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থীর হলের সিটের ব্যাপারেও দেখে নেওয়ার হুমকি দেয় সে। ইবির বিতর্কিত […]
Read more
12 14 নিষিদ্ধ আ.লীগের ‘ঘাঁটি’ সন্দেহে সাবেক মেয়র আনোয়ার আলীর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান

নিষিদ্ধ আ.লীগের ‘ঘাঁটি’ সন্দেহে সাবেক মেয়র আনোয়ার আলীর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান

বিশেষ প্রতিনিধি ॥ নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের অভিযোগে কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ার আলীর বাসভবনে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা এ অভিযানে বাড়িটি ঘিরে রেখে ব্যাপক তল্লাশি চালানো হলেও কাউকে আটক করা হয়নি। গতকাল শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায় […]
Read more
09 15 আমাকে বাঁচান-চিকিৎসকের বাসার জানালায় গৃহবধূ

আমাকে বাঁচান-চিকিৎসকের বাসার জানালায় গৃহবধূ

চুরির অভিযোগ স্বামীর বিরুদ্ধে-তালাবন্দি অন্তঃসত্ত্বা স্ত্রী!     বিশেষ প্রতিনিধি ॥ “আমাকে এখানে দুই দিন ধরে আটকে রাখা হয়েছে। আমাকে বাঁচান, আমাকে বের করে নিন।” কুষ্টিয়া শহরের একটি বাড়ির জানালার ভেতর থেকে অসহায় কণ্ঠে উচ্চারিত এই আর্তনাদ মুহূর্তেই নাড়া দেয় আশপাশের মানুষকে। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা এক অন্তঃসত্ত্বা গৃহবধূর কান্নাজড়িত আকুতি শুনে স্থানীয়রা আর […]
Read more
11 15 গাছই ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পৃথিবীর ভিত্তি : ইবি উপাচার্য

গাছই ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পৃথিবীর ভিত্তি : ইবি উপাচার্য

বিশেষ প্রতিনিধি ॥ বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতার মাধ্যমে কুষ্টিয়াকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন বক্তারা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সামাজিক সংগঠন ক্লিন কুষ্টিয়া-গ্রিন কুষ্টিয়া আয়োজিত সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরে এ আহ্বান জানানো হয়। গত গতকাল শুক্রবার […]
Read more
07 12 আলমডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় কুষ্টিয়ার হাবিবুর নিহত

আলমডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় কুষ্টিয়ার হাবিবুর নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি ॥ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় চলন্ত ট্রাকের চাপায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালিদাসপুর সাদাব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান (৪০) কুষ্টিয়া জেলার ইবি থানার পাটিকাবাড়ি ইউনিয়নের আলী আকবারের ছেলে। আলমডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, হাবিবুর রহমান তার নিজ […]
Read more
05 ভেড়ামারায় পুকুরে বিষ প্রয়োগ: মাছ নিধনের অভিযোগ 

ভেড়ামারায় পুকুরে বিষ প্রয়োগ: মাছ নিধনের অভিযোগ 

ভেড়ামারা প্রতিনিধি ॥  কুষ্টিয়া ভেড়ামারা শত্রুতার জেরে ভেড়ামারা কাজিহাটা কালীগাঙ্গের বিল এলাকায় একটি মাছের পুকুরে বিষ প্রয়োগ করে দুই লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবারের সূত্রে জানা গেছে, আল্লারদর্গা ইউনিয়নের হলুদবাড়ীয়া গ্রামের বাসিন্দা মাছ চাষী রাজিব আলী। তিনি জান্নাত আলীর ছেলে। অভিযোগ অনুযায়ী, গতকাল রাতের অন্ধকারে দুর্বৃত্তরা তার পুকুরে বিষ প্রয়োগ […]
Read more
04 15 প্রতিপক্ষের হামলায় কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক নিহত

প্রতিপক্ষের হামলায় কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক নিহত

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার কমলাপুর ডাক্তারপাড়া এলাকায় জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে হামলায় আহত কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মসলেম মন্ডল (৫৪) মারা গেছেন। বর্তমানে তিনি ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) সংযুক্ত ছিলেন। গতকাল শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন […]
Read more
03 15 প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়-তারা আমাদের গর্বের সম্পদ: ফরিদা ইয়াসমিন এমপি

প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়-তারা আমাদের গর্বের সম্পদ: ফরিদা ইয়াসমিন এমপি

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা প্রতিবন্ধী স্কুলে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৯ জুন) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরিদা ইয়াসমিন এমপি বলেন, […]
Read more
02 14 কুষ্টিয়ায় ছাদ থেকে পড়ে প্রাণ গেল শিশুর

কুষ্টিয়ায় ছাদ থেকে পড়ে প্রাণ গেল শিশুর

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বাড়ির ছাদ থেকে পড়ে আলিফা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ময়রামপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু আলিফা ওই এলাকার দুলাল হোসেনের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে নিজ বাড়ির ছাদে খেলছিল শিশু আলিফা। এ সময় অসাবধানতাবশত বাড়ির ছাদ […]
Read more
1 84 85 86 87 88 984

সর্বাধিক পঠিত