কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

এমপি আব্দুল গফুরের শয্যা পাশে মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ 

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আব্দুল গফুরকে  হাসপাতালে দেখতে যান মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। গতকাল শনিবার (২৯ আগস্ট) সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে সংসদ সদস্য আব্দুল গফুরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন সাংবাদিক নেতৃবৃন্দ।

এ সময়ে মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদ, সাহিত্য সংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম হীরা,

সদস্য মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। গত ২৪ আগস্ট সন্ধ্যায়  পায়ের সমস্যাসহ শারীরিক অসুস্থতার কারণে এমপি আব্দুল গফুর  কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছে। এ সময়ে সাংবাদিক নেতৃবৃন্দ এমপি আব্দুল গফুরের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর