কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

লেখক: কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

18 17 কুষ্টিয়ার ঝাউদিয়ায় অস্ত্রসহ দুইজন আটক, নান্দিয়ার বিলে নতুন করে সংঘর্ষের শঙ্কা

কুষ্টিয়ার ঝাউদিয়ায় অস্ত্রসহ দুইজন আটক, নান্দিয়ার বিলে নতুন করে সংঘর্ষের শঙ্কা

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া এলাকায় অস্ত্র ক্রয় করতে এসে দুই ব্যক্তি স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন। পরে তাদের গণধোলাই দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন ঝাউদিয়া পুলিশ ফাঁড়ির পুলিশের কাছে সোপর্দ করা হয়। বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তাদের আটক করে স্থানীয় জনতা। আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার […]
Read more
17 18 ভেড়ামারায় গাঁজাসহ নারী আটক

ভেড়ামারায় গাঁজাসহ নারী আটক

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভেড়ামারা থানাধীন মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামের গনি শাহ মাজার সংলগ্ন পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর সার্বিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) […]
Read more
13 26 এমপি ফরিদা ইয়াসমিন এর সাথে আলোকিত পাঠশালার শিক্ষকদের সাক্ষাৎ

এমপি ফরিদা ইয়াসমিন এর সাথে আলোকিত পাঠশালার শিক্ষকদের সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি ॥ কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য-৩০৬ (সংরক্ষিত আসন) ফরিদা ইয়াসমিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ায় এমপি ফরিদা ইয়াসমিন এর আগমনে, গতকাল বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউজে, জেলার কুমারখালী উপজেলার অন্তর্গত মনোহরপুর এলাকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আলোকিত পাঠশালার শিক্ষকমন্ডলীরা সৌজন্য সাক্ষাৎ করেন। […]
Read more
12 28 হবিগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মশাল মিছিল

হবিগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মশাল মিছিল

নিজ সংবাদ ॥ হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে কুষ্টিয়া জেলা কমিটির উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত। বিএনপির সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদী মশাল মিছিল ব্যানারে গতকাল বুধবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ‘বিজয় উল্লাস চত্বর’ থেকে কুষ্টিয়া জেলা এনসিপির আয়োজনে মশাল মিছিল করে নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান […]
Read more
11 29 পুনাকের উদ্যোগে কুষ্টিয়ায় দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

পুনাকের উদ্যোগে কুষ্টিয়ায় দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বিশেষ প্রতিনিধি ॥ আত্মকর্মসংস্থানের মাধ্যমে দুস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বী করে তুলতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), কুষ্টিয়ার উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (২৯ জুলাই) দুপুর ২টায় কুষ্টিয়া পুলিশ লাইন্সের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। তিনি বলেন, পুনাকের মানবিক ও জনকল্যাণমূলক […]
Read more
10 28 খেলাধুলা সৌহার্দ্য ও ঐক্যের এক শক্তিশালী বন্ধন: এমপি ফরিদা ইয়াসমিন

খেলাধুলা সৌহার্দ্য ও ঐক্যের এক শক্তিশালী বন্ধন: এমপি ফরিদা ইয়াসমিন

বিশেষ প্রতিনিধি ॥ উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদের আয়োজনে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ২য় দিনের সেমিফাইনালে কুষ্টিয়া সদর উপজেলা ও কুমারখালী উপজেলা ফুটবল টিম অংশ নেয়। অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির স্থানীয় […]
Read more
09 29 ইবির সেই হলের পুকুর ব্যবহার না করার অনুরোধ প্রশাসনের

ইবির সেই হলের পুকুর ব্যবহার না করার অনুরোধ প্রশাসনের

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরটি ব্যবহার না করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সকলকে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বিকালে হলের পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় এক শিক্ষার্থীকে উদ্ধার করার পর এই ঘোষণা দেয় প্রশাসন। তবে, আগে থেকেই এই পুকুর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি রয়েছে। গতকাল বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার […]
Read more
08 29 শিক্ষামন্ত্রীর আগমন ঘিরে ইবিতে ভাসমান টং দোকান উচ্ছেদ!

শিক্ষামন্ত্রীর আগমন ঘিরে ইবিতে ভাসমান টং দোকান উচ্ছেদ!

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে (২০২৫-২৬ শিক্ষাবর্ষে) ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আগমন ঘিরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করণের লক্ষ্যে ঝাল চত্বরের ভাসমান টং দোকান উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে ইবি প্রশাসন। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের এস্টেট প্রধান ও পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করণের লক্ষ্যে […]
Read more
07 29 হিউম্যান রাইটস জার্নালিস্ট নেটওয়ার্ক কুষ্টিয়ার সভাপতি দেবাশীষ দত্ত-সাধারণ সম্পাদক আনিস মন্ডল

হিউম্যান রাইটস জার্নালিস্ট নেটওয়ার্ক কুষ্টিয়ার সভাপতি দেবাশীষ দত্ত-সাধারণ সম্পাদক আনিস মন্ডল

বিশেষ প্রতিনিধি ॥ মানবাধিকার ও সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হিউম্যান রাইটস জার্নালিস্ট নেটওয়ার্ক (ঐজঔঘ) কুষ্টিয়া জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের সহায়তায় নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, বেসরকারি টেলিভশন চ্যানেল নাইন ও জাতীয় দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত। কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন […]
Read more
06 29 পরীক্ষায় ডিজিটাল নকল বাড়ছে-উদ্বেগে ইবি

পরীক্ষায় ডিজিটাল নকল বাড়ছে-উদ্বেগে ইবি

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের প্রবণতা বাড়ছে। স্মার্টফোন, স্মার্টওয়াচসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে কিছু শিক্ষার্থী পরীক্ষায় নকল করছে বলে অভিযোগ উঠেছে। এতে একদিকে মেধাবী শিক্ষার্থীরা হতাশ হচ্ছেন, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মান ও সার্বিক শিক্ষার পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২২-২৩ […]
Read more
1 41 42 43 44 45 982

সর্বাধিক পঠিত