কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে নিজের ওয়ার্কস শপ দোকানে ওয়েলডিংয়ের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (১২ আগষ্ট) দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর বাজারে এঘটনা ঘটে।

কুমারখালীতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

কুমারখালীতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
কুমারখালীতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

নিহত যুবকের নাম শাহাবুল সরদার ( ৩৫)। তিনি ওই ইউনিয়নের দয়রামপুর গ্রামের মোঃ মনিরউদ্দিনের ছেলে।

নিহতের চাচা শরিফুল ইসলাম বলেন, দুপুরে নিজ দোকানে ওয়েলডিংয়ের কাজ করছিল শাহাবুল। সেসময় বিদ্যুতায়িত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিসক মো. ইমতিয়াজ বলেন, ভিকটিম হাসপাতালে আসার আগেই মারা গিয়েছিল।

থানার উপ – পরিদর্শক প্রদীপ বিশ্বাস বলেন, কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

Glive24.com Logo 252x68 px White কুমারখালীতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর