কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

লেখক: কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

05 22 জ্বালানী সংকটের মধ্যেও ইবি প্রশাসনের সৌন্দর্যবর্ধক আলোকসজ্জা 

জ্বালানী সংকটের মধ্যেও ইবি প্রশাসনের সৌন্দর্যবর্ধক আলোকসজ্জা 

ইবি প্রতিনিধি ॥ মার্কিন-ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ কমে যাওয়ার প্রেক্ষাপটে জ্বালানী সাশ্রয়ে বাংলাদেশ সরকারের নানা উদ্যোগের মধ্যেই ইসলামী বিশ্ববিদ্যালয়ে জ্বলছে অপ্রয়োজনীয় সৌন্দর্যবর্ধক আলোকসজ্জা। ক্যাম্পাসে বিদ্যুতের এহেন অপচয়ে ক্ষোভ জানিয়েছে শিক্ষার্থীরা। সরজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মেইন গেট দিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে ডায়না চত্বর ও প্রশাসন ভবন চত্বরে সারি […]
Read more
04 21 কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ

কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত দেড় মাসে জেলায় মোট ৭৭৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত করা হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতির ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখা হচ্ছে এবং আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে। কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৫ […]
Read more
01 copy 10 ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান, দুই ডাক্তারকে শোকজ

ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান, দুই ডাক্তারকে শোকজ

ভেড়ামারা প্রতিনিধি ॥ নানা অনিয়মে জর্জরিত কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। এসময় বহির্বিভাগে কোন কারন ছাড়াই অনুপস্থিত মেডিসিন ও সার্জারি বিভাগের ২ কনসালটেন্টকে শোকজের নির্দেশও দিয়েছেন। গতকাল শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১ টার দিকে তিনি পরিদর্শনে আসেন। তিন ঘন্টা অবস্থান শেষে দুপুর ২টার  দিকে […]
Read more
01 copy 9 বাজার তদারকির অভাবে অস্থির কুষ্টিয়ার সবজি বাজার

বাজার তদারকির অভাবে অস্থির কুষ্টিয়ার সবজি বাজার

স্বস্তিতে নেই ক্রেতারা বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরের প্রধান কাঁচাবাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে সবজির দামে চরম অস্থিরতা দেখা দিয়েছে। কোনো সবজির দাম কমলেও কোনোটির দাম আকাশছোঁয়া। দ্রব্যমূল্যের এই অসম উঠানামায় দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ক্রেতারা। তাদের অভিযোগ, বাজার তদারকিতে প্রশাসনের গাফিলতির সুযোগে অসাধু ব্যবসায়ীরা ফায়দা লুটছে। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) সকালে কুষ্টিয়া পৌর বাজার ঘুরে দেখা […]
Read more
04 20 নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার তাগিদ: ডিসি তৌহিদ বিন হাসান

নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার তাগিদ: ডিসি তৌহিদ বিন হাসান

ভেড়ামারা প্রতিনিধি ॥ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন এবং ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নে জিয়া খাল খনন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন হাসান। শুক্রবার বিকেল ৫টায় তিনি সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন কুষ্টিয়া স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) আহমেদ মাহাবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা […]
Read more
16 10 ঢাকার বনশ্রীতে সংস্কৃতির খেয়া আয়োজন সফল, প্রশংসায় ভাসলেন আয়োজকরা

ঢাকার বনশ্রীতে সংস্কৃতির খেয়া আয়োজন সফল, প্রশংসায় ভাসলেন আয়োজকরা

ঢাকা অফিস ॥ সংস্কৃতি চর্চার এক ব্যতিক্রমধর্মী আয়োজন “সংস্কৃতির খেয়া” সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও উপস্থিত অতিথিরা আয়োজনের ভূয়সী প্রশংসা করলে আয়োজকদের কয়েকদিনের পরিশ্রম ও ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে যায়। আয়োজকরা জানান, এই সফলতা একক কারও নয়; বরং একাডেমির শিক্ষক, কর্মচারী, অভিভাবক এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]
Read more
15 12 কুষ্টিয়া সদর হাসপাতাল মেহেদী রুমীর শয্যা পাশে জেলা বিএনপির শীর্ষ দুই নেতা

কুষ্টিয়া সদর হাসপাতাল মেহেদী রুমীর শয্যা পাশে জেলা বিএনপির শীর্ষ দুই নেতা

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৩ এপ্রিল দিবাগত রাত ১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে পরিবারের […]
Read more
13 16 অসুস্থ মেহেদী রুমীকে পাশে অধ্যাপক ডা. জাহিদ রায়হান

অসুস্থ মেহেদী রুমীকে পাশে অধ্যাপক ডা. জাহিদ রায়হান

বিশেষ প্রতিনিধি ॥ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও কুষ্টিয়া-৪ আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে দেখতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পরিদর্শনে আসেন। তিনি হাসপাতালে গিয়ে রুমীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে তার […]
Read more
12 20 প্রেমের টানে চীন থেকে এসে তরুণীকে বিয়ে করলেন যুবক

প্রেমের টানে চীন থেকে এসে তরুণীকে বিয়ে করলেন যুবক

ভেড়ামারা প্রতিনিধি ॥ ভৌগোলিক সীমানা পেরিয়ে প্রেমের টানে সুদূর চীন থেকে কুষ্টিয়ার ভেড়ামারায় ছুটে এসেছেন এক যুবক। দীর্ঘ এক বছরের অনলাইন সম্পর্কের পরিণয় টানতে গত সোমবার (২০ এপ্রিল) স্থানীয় তরুণী তাসলিমা খাতুনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন চীনা যুবক চেন বাও মিং (২৩)। পারিবারিক সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের পশ্চিম বেহলা গ্রামের মধু […]
Read more
11 21 দ্রুততম সময়ের মধ্যে রেল সংযোগ বাস্তবায়নের দিকে যাবে: ইবিতে আইনমন্ত্রী আসাদুজ্জামান

দ্রুততম সময়ের মধ্যে রেল সংযোগ বাস্তবায়নের দিকে যাবে: ইবিতে আইনমন্ত্রী আসাদুজ্জামান

ইবি প্রতিনিধি ॥ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা গুলোর মধ্যে দ্রুততম সময়ের মধ্যে রেল সংযোগ বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান। তিনি বলেছেন, আমার সমস্ত স্বপ্ন, চিন্তা ও শ্রম আমি প্রথমত শৈলকূপা এবং দ্বিতীয়ত এই বঙ্গের মানুষের জন্য নিবেদন করতে চাই। কারণ সবার আগে ঝিনাইদহ-কুষ্টিয়ার জন্য করতে পারলে বাংলাদেশকেও […]
Read more
1 156 157 158 159 160 986

সর্বাধিক পঠিত