দৌলতপুরে সড়ক প্রশস্ত করণ ও রাস্তা মেরামত কাজের উদ্বোধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে সড়ক প্রশস্ত করণ ও রাস্তা মেরামত কাজের উদ্বোধন 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা প্রাগপুর ইউনিয়ন ও হোগলবাড়িয়া ইউনিয়নে সড়ক প্রশস্ত করণ ও রাস্তা মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সংস্থার ১ কিলোমিটার পাকা রাস্তা প্রশস্ত করণ কাজের শুভ উদ্বোধন করেন দৌলতপুর উপজেলার নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা। বায়ান্ন লাখ দুই হাজার সাত শত আশি টাকা চুক্তি মুল্যের সড়ক প্রশস্ত করণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাহারা এন্টারপ্রাইজ, আমলা সদরপুর, মিরপুর, কুষ্টিয়া।

একই দিনে আল্লারদরগা বাজারে ইসরাইলের দোকান থেকে ছহির উদ্দীনের বাড়ি ৩৮০ মিটার রাস্তা মেরামত কাজের উদ্বোধন করেন জনাব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা। তেতাল্লিশ লাখ আটাশ হাজার ঊনপঞ্চাশ টাকার এলজিইডি সংস্থার চুক্তি মুল্য কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাহফুজ এন্টারপ্রাইজ, চৌড়হাস, কুষ্টিয়া। কাজের উদ্বোধন কালে দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, এলজিইডি সংস্থার প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে সংক্ষিপ্ত দোয়া করা হয়।