মিরপুর প্রতিনিধি ॥ মিরপুর উপজেলার ১২ নং আমবাড়ীয়া ইউনিয়নের ৯ নং ওয়াড শাকদহচর গ্রামের জামায়াতে ইসলামী বাংলাদেশের ২ কর্মী মোঃ ওলিউর আলম ওলি বিডিআর ও ফিরোজ আলী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশপ্রেম ও কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে বিএনপিতে যোগদান করেন। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় আমবাড়ীয়া ইউনিয়ন বিএনপির অফিসে উক্ত যোগদান অনুষ্ঠানে এই সময়ে উপস্থিত ছিলেন আমবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম নায়েব, মিরপুর উপজেলা বিএনপি নেতা কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বকুল আলী, আমবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আহমেদ, সহসভাপতি আব্দুল মজিদ,
বিল্লাল হোসেন, ইকতার উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মেম্বার, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, ৯ নং ওয়াড বিএনপির সভাপতি মোঃ হাশেম ডাক্তার, সাধারণ সম্পাদক মোঃ রাজিবুল ইসলাম, ওয়াড বিএনপি নেতা আবুল হোসেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ লিটন মেম্বার, আরিফুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইয়ার হোসেন, আমবাড়ীয়া ইউনিয়ন কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত মালিথা, সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, ৪ নং ওয়াড বিএনপি নেতা মোঃ লতিফ মেম্বার, ইউনিয়ন মহিলা দলের নেএী মোছাঃ উর্মি খাতুন, মোছাঃ আলোয় খাতুন সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
