খোকসায় টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৮, ২০২৬

সবুজ আলী, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসায় আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) সকালে খোকসা উপজেলার জানিপুর পাইলট স্কুল মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা-কুমারখালী আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি। তাঁর পক্ষে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন খোকসা থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ রাজু।

উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে কুষ্টিয়া রোজা রাইডার্স ক্রিকেট একাডেমি ও ভেড়ামারা ক্রিকেট একাডেমি। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ জামাল উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ.বি.এম হাফিজুর কবির ফারুক, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমী দর্শকরা। টুর্নামেন্টটি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজনে-নাফিস আহমেদ খান রাজু।