কুষ্টিয়া রোটারি ক্লাবের নিয়মিত সভা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া রোটারি ক্লাবের নিয়মিত সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১০, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ রোটারি ক্লাব অব কুষ্টিয়ার ৪১৩তম নিয়মিত সভা গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সানআপ স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ মোঃ জাহিদুল ইসলাম রনি। রোটারি প্রত্যয় পাঠ ও সার্জেন্ট-এট-আর্মস এর রিপোর্ট দেন রোটাঃ মোঃ ফখরুল আলম মিলন। ক্লাবের সেক্রেটারি ও প্রেসিডেন্ট নমিনি রোটাঃ সাব্বির আল আনছারী তার রিপোর্ট দেন।

ছেউড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে পিওর ড্রিংকিং ওয়াটার প্রজেক্টে সহায়তা করায় চার্টার প্রেসিডেন্ট রোটাঃ আশরাফউদ্দিন নজু ও আমেরিকা প্রবাসী মোঃ আবু ফাতেহ শিবলীকে অভিনন্দন জানিয়ে এক ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটাঃ মোঃ ওবাইদুর রহমান, রোটাঃ মোঃ আকাম উদ্দীন, রোটাঃ এম এম জোবায়েদ রেজা ও মোঃ মনির হোসেন।