কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় হত্যা মামলার ০৪ জন পলাতক আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার ০৩ জন এজাহারনামীয় আসামি ক) লালু (৪৫), পিতা-মৃত আনছার মন্ডল, খ) রাসেল (২৫), পিতা- লালু, উভয় সাং-শাহাপুর, গ) ফারুক হোসেন (৩৬), পিতা-ছলিম মন্ডল, সাং-কল্যানপুর মন্ডলপাড়া এবং ০১ জন সন্দিগ্ধ আসামি ঘ) সোহেল রানা (২৪), পিতা- লালু, সাং-শাহাপুর, সর্ব থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদের’কে গ্রেফতার করা হয়েছে।

কুষ্টিয়ায় হত্যা মামলার ০৪ জন পলাতক আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় হত্যা মামলার ০৪ জন পলাতক আসামি গ্রেফতার
কুষ্টিয়ায় হত্যা মামলার ০৪ জন পলাতক আসামি গ্রেফতার

র‌্যাব সূত্রে জানা যায়, গত ০২ মে ২০২৩ তারিখ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার শাহাপুর গ্রামে মোঃ জাকির হোসেন(৫০) নামের এক ব্যক্তিকে জমি-জমা ও পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

উক্ত হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে দৌলতপুর থানায় ১৬ জনের নাম উল্লেখসহ ৭/৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১২, তারিখঃ ০৩ মে ২০২৩, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ১৪ মে ২০২৩ ইং তারিখ দুপুর ০২:১০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন ফুলবাড়ীয়া গ্রামে’’ একটি অভিযান পরিচালনা করে হত্যা মামলার ০৩ জন এজাহারনামীয় আসামি এবং ০১ জন সন্দিগ্ধ আসামি কে গ্রেফতার করা হয়।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় হত্যা মামলার ০৪ জন পলাতক আসামি গ্রেফতার

পরবর্তীতে ধৃত আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানানো হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর