কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

দৌলতপুর প্রতিনিধি ॥  কুষ্টিয়ার দৌলতপুরে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি ও কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৯ জানুয়ারী) সকালে অত্র বিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের  প্রফেসর ড. মো. খালিদ হোসেন জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তোফাজ্জেল হোসেন। প্রাগপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আজমল হক। স্বাগত বক্তব্য প্রদান করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডিপুটি রেজিস্টার মোহা. তাইফুর রহমান। বক্তারা বলেন,  হাটি হাটি পা পা করতে করতে আজ প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই  অ্যাসোসিয়েশন ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করলো। প্রথম থেকেই প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, দরিদ্র ও অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও কম্বল বিতরণসহ সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে অবদান রেখেছে।

এবছর ২৭ জন ছাত্র-ছাত্রীর মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে প্রায় লক্ষাধিক টাকার।  শিক্ষাবৃত্তি চালু করা হয়ছে মূলত অত্র স্কুলের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা  তৈরি করার জন্য। যেন শিক্ষার্থীরা এই প্রতিযোগিতার মাধ্যমে তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে। প্রতিবছর এ ধরনের অনুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান বক্তারা। উক্ত অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য বৃন্দ ও শিক্ষাবৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর