আজাদ সানি ॥ বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড গাংদী গ্রামে বিশেষ দোয়া মাহফিল করা হয়েছে। গতকাল বুধবার (১০ ডিসেম্বর) ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আরজ আলী মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস সালাম।
গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সবুজ বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুর রহমান, আমেরিকান প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক হাবিব রাশেদ, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আয়য়ুব আলী, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক ইমাদুল হক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দবির উদ্দিন, যুগ্ম আহবায়ক নাইমুর রহমান টগর বিশ্বাস, কৃষক দলের সদস্য শিমুল বিশ্বাস, বিএনপি নেতা জামাত আলী, ডাঃ হায়াত আলী, ছাত্রনেতা পলাশ বিশ্বাস সহ এলাকার গন্যমান্য বাক্তিবর্গ।
