দৌলতপুরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ২৪, ২০২৩
দৌলতপুরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বিকেল ৪টায় দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দৌলতপুরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দৌলতপুরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দৌলতপুরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহর সভাপতিত্বে দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাসানুল আসকার হাসু, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, সাইফুল ইসলাম শেলী দেওয়ান, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, সরদার তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন, সরদার আতিয়ার রহমান আতিক, এ্যাড. নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম লালন, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়। সভা পরিচালনা করেন দৌলতপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরিফ উদ্দিন রিমন।

সভায় বক্তারা বক্তরা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দৌলতপুরে গ্রুপিং রাজনীতি পরিহার করে সকল বিভেদ ভুলে দলকে সংগঠিত করতে হবে। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।