কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া র‌্যাবের অভিযানে ফেনসিডিল সহ ০১ জন গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৬০ বোতল ফেনসিডিল সহ মোঃ মইন উদ্দিন(৫৫) কে গ্রেফতার করা হয়েছে। মোঃ মইন উদ্দিন মেহেরপুর জেলার গাংনী থানার পীরতলা পশ্চিমপাড়া এলাকার মৃত নিজাম বিশ্বাস এর ছেলে।

কুষ্টিয়া র‌্যাবের অভিযানে ফেনসিডিল সহ ০১ জন গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ফেনসিডিল সহ ০১ জন গ্রেফতার
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ফেনসিডিল সহ ০১ জন গ্রেফতার

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০১ মার্চ ২০২৩ ইং তারিখ রাত ০৯:২০ ঘটিকার সময় ‘‘মেহেরপুর জেলার গাংনী থানাধীন পীরতলা গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬০ বোতল ফেনসিডিল সহ মোঃ মইন উদ্দিন কে গ্রেফতার করে।

উক্ত অভিযানে ৬০ বোতল ফেনসিডিল, যাহার মূল্য আনুমানিক ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) টাকা।

পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে মেহেরপুর জেলার গাংনী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর