সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পুলিশ সুপার জসীম উদ্দিন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পুলিশ সুপার জসীম উদ্দিন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৮, ২০২৫

সাধারণ জনগনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব

 

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। গতকাল রবিবার (৭ ডিসেম্বর) সন্ধা ৭ টায় প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি তৌহিদী হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপত্বি করেন কুষ্টিয়া প্রেসক্লাবের আহবায়ক আল মামুন সাগর। সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য সচিব আবু মনি জুবায়েদ রিপন, দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, দৈনিক মাটির ডাক প্রত্রিকার সম্পাদক লুৎফর রহমান কুমার, দৈনিক সংবাদ এর জেলা প্রতিনিধি মিজানুর রহমান লাকি, বাংলা টিভির জেলা প্রতিনিধি এম লিটন উজ-জামান, ডিবিসি নিউজ ও সমকালের জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন, দৈনিক খবরওয়ালার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন আহমেদ জুয়েল, নাগরিক টিভি ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত, এসএ টিভির জেলা প্রতিনিধি সোহেল পারভেজ, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি নুরুল কাদের এবং দৈনিক কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সম্পাদক শামীম রানা।

সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, জেলা পুলিশের ডিএসবি শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শেখ ওবায়দুল্লা এবং কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন মাতুব্বর।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এবং দৈনিক সত্য খবরের প্রকাশক ও সম্পাদক হাসিবুর রহমান রিজু, দৈনিক সূত্রপাত এর প্রকাশক ও সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি এ.এইচ.এম আরিফ, দৈনিক দিনের খবরের প্রকাশক ও সম্পাদক আব্দুর রাজ্জাক, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালন, বিজয় টিভির জেলা প্রতিনিধি রিয়াজুল ইসলাম সেতু, মানবজমিনের জেলা প্রতিনিধি এ জে সুজন, ডেইলি ট্রাইবুনালের জেলা প্রতিনিধি আমিন হাসান, ইত্তেফাক ডিজিটালের আরেফীন সাগর, দৈনিক কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন এবং দৈনিক কৃষি কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক এম এ সাকলায়েন এলিনসহ জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা জেলা ব্যাপি খুন, মাদক, চুির, ছিনতাই, বালিমহাল নিয়ে ভূ-রাজনীতি, সাইবার বুলিং এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সমস্যা ও অসুবিধার কথা তুলে ধরেন। সেই সাথে এসব সমস্যা থেকে জেলাবাসীকে স্বস্তিতে রাখতে পেতে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আমিও আপনাদের মতই। আমার জীবণের প্রথম রোজগার সাংবাদিকতা থেকে। তাই আপনাদের সাথে কাজ করতে আমার সুবিধা হবে বলেই আমি মনে করি। আমার নিজের মাত্র দুইটি চোখ থাকলেও আমি আমাদের শত শত চোখ দিয়ে জেলাবাসীর সমস্যা দেখতে চাই এবং সমাধান করতে চাই। আপনার যে কোন সমস্যা আমাকে জানালে আমি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আমি মানবিক পুলিশ সুপার হতে আসি নাই। আমার কাজ স্কুল কলেজে গিয়ে বাচ্চাদের মাঝে লজেন্স বিতরণ করা না। আমার কাজ শীতের রাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা না। আমার কাজ আপনার বাচ্চা যাতে নিরাপদে বাড়ীতে ফিরতে পারে সেই দায়িত্ব পালন করা। আমার কাজ শীতার্ত মানুষের পকেটে দশ টাকা থাকলে সেই যেন কেউ ছিনিয়ে না নিতে পারে সেটা নিশ্চিত করা। সাধারণ জনগনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। উল্লেখ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে ২৬ শে নভেম্বর কুষ্টিয়ার পুলিশ সুপার হিসাবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ পুলিশ এবং ২৯ শে নভেম্বর তিনি কুষ্টিয়া জেলা পুলিশের পুলিশ সুপার হিসাবে দায়িত্ব বুঝে নেন।