খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ ঢাকার এভারকেয়ার হাসপাতালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন। তাকে দেখতে গেলেন কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। গত রবিবার ৩০ নভেম্বর কুষ্টিয়া জেলা বিএনপির আয়োজনে দেশনেত্রীর আশু রোগমুক্তি কামনা শেষে ঢাকার উদ্দেশ্য রওনা দেন তিনি এবং গতকাল সোমবার (০১ ডিসেম্বর) ঢাকার এভারকেয়ারে বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থার খোজ নিতে সেখানে উপস্থিত হোন। তিনি দেশনেত্রী রোগ মুক্তি কামনা করেছেন। তার ফেসবুক ভেরিফাই আইডিতে পোস্ট দিয়ে বলেন, দেশের আঠারো কোটি মানুষের দৃষ্টিতে এভারকেয়ার আর অন্তরে দেশনেত্রীর রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা।

এক বার্তায় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহর কাছে দোয়া চাই, তিনি যেনো সুস্থ হয়ে ওঠেন এবং আমাদের মাঝে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। তিনি জানান, বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা চলছে এবং সীমিত পরিসরে কয়েকজন নেতা সাক্ষাৎ করছেন। তার স্বাস্থ্যের আরও উন্নতির জন্য চিকিৎসক, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা নিয়মিত নজর রাখছেন। প্রকৌশলী জাকির হোসেন সরকার জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতির বিষয়ে খোঁজখবর নিতেই আমি ঢাকায় এসেছি।