যদি সুস্থ থাকতে চাই তাহলে নিরাপদ খাদ্য ব্যবহার করতে হবে : ডিসি সাইদুল ইসলাম - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

যদি সুস্থ থাকতে চাই তাহলে নিরাপদ খাদ্য ব্যবহার করতে হবে : ডিসি সাইদুল ইসলাম

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ২৩, ২০২৩
যদি সুস্থ থাকতে চাই তাহলে নিরাপদ খাদ্য ব্যবহার করতে হবে : ডিসি সাইদুল ইসলাম

কুষ্টিয়ায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২জুন) সকাল সাড়ে ১০টার সময় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসন ও কুষ্টিয়া জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।

যদি সুস্থ থাকতে চাই তাহলে নিরাপদ খাদ্য ব্যবহার করতে হবে : ডিসি সাইদুল ইসলাম

যদি সুস্থ থাকতে চাই তাহলে নিরাপদ খাদ্য ব্যবহার করতে হবে : ডিসি সাইদুল ইসলাম

যদি সুস্থ থাকতে চাই তাহলে নিরাপদ খাদ্য ব্যবহার করতে হবে : ডিসি সাইদুল ইসলাম

কর্মশালায় নিরাপদ খাদ্য বিষয় নিয়ে আলোচনা করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোছাঃ শারমিন আক্তার। স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মশিউর রহমান। এছাড়া বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ ফরহাদ হোসেন খাঁন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজগর আলী, কুষ্টিয়া কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. হায়াত মাহমুদ, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকারম হোসেন মোয়াজ্জেম, প্রথম আলো পত্রিকার কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশিদুল ইসলাম বিপ্লব প্রমুখ।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) স্বরূপ মহুরিসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। কর্মশালায় সভাপতির বক্তব্যে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে আমাদের স্মার্ট সিটিজেন হতে হবে। আমরা যদি সুস্থ থাকতে চাই, তাহলে নিরাপদ খাদ্য ব্যবহার করতে হবে। আর এ নিরাপদ খাদ্য তৈরি, সংরক্ষন ও ব্যবহার সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জানতে হবে। মানুষের বেঁচে থাকার অন্যতম মৌলিক চাহিদা হলো খাদ্য। মূলত আমাদের অস্তিত্ব খাদ্যের উপর নির্ভরশীল। তাই সুস্থ সবল জাতি গড়তে খাদ্যের নিরাপদতা ও পুষ্টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে।

জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ও দূরদর্শীতায় সকল সময়ে সকল নাগরিকের কর্মক্ষম ও সুস্থ জীবনযাপনে প্রয়োজনীয় খাদ্যপ্রাপ্তির ক্ষমতা নিশ্চিত হয়েছে। দেশে খাদ্য ব্যবস্থার ব্যাপক পরিবর্তন এসেছে। দারিদ্র্য পীড়িত ও দুস্থ পরিবারসমূহের জন্য চাল ও গমের সহজলভ্যতা সৃষ্টি, খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টিকর নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। খাদ্য ক্রয়, প্রস্তুত, রান্না, পরিবেশন ও সংরক্ষণের প্রতিটি ধাপে খাদ্য কিভাবে নিরাপদ রাখা যায় সে বিষয়ে পারিবারিক পর্যায়ে ধারণা থাকা প্রয়োজন। খাদ্যের বিভিন্ন বিপত্তি সম্পর্কে সঠিক ধারণা রাখা এবং এগুলো নিয়ন্ত্রণের ব্যবস্থা সম্পর্কে সম্যক জ্ঞান রাখা সকলের জন্য অত্যন্ত জরুরি।

আরও পড়ুন: