কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে পাউবোর গাছ কাটার অভিযোগ

কুমারখালীতে পাউবোর গাছ কাটার অভিযোগ। কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগের সাবেক এক নেতা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১১টি মেহগনি, রেইনট্রি, কড়ই ও আমগাছ কেটে ফেলেছেন। মঙ্গলবার উপজেলার লাহিনী- সান্দিয়ারা জিকে ক্যানাল সড়কের পান্টি ইউনিয়নের ডাঁসা ব্লুইসগেট এলাকায় এসব গাছ কাটা হয়।

কুমারখালীতে পাউবোর গাছ কাটার অভিযোগ

কুমারখালীতে পাউবোর গাছ কাটার অভিযোগ
কুমারখালীতে পাউবোর গাছ কাটার অভিযোগ

ওই নেতার নাম শরিফুল ইসলাম ওরফে দুলাল। তিনি পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও ডাসা গ্রামের বাসিন্দা।

পাউবো কর্তৃপক্ষ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার থেকে ডাঁসা জিকে ফ্লুইসগেট এলাকায় পাউবোর গাছ কাটছেন আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম। তিনি গাছগুলো ইউনিয়নের রাজাপুর গ্রামের রমজান মোল্লার ছেলে তোফাজ্জেল মোল্লার (৩৫) কাছে ৯৯ হাজার টাকায় বিক্রি করেছেন। ইতিমধ্যে ঘটনাস্থল থেকে আটটি গাছ কেটে স্থানীয় দুটি করাতকলে রাখা হয়েছে। একটি আমগাছ ও দুটি মেহগনিগাছ কাটা অবস্থায় পড়ে আছে। সেগুলো জব্দ করেছে পাউবো কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে ডাঁসা ফ্লুইসগেট এলাকায় দেখা গেছে, ক্যানালপাড়ের আটটি মেহগনিগাছ নেই। কাটা গাছগুলোর স্থানে গর্ত হয়ে আছে এবং গাছের পাতা ও ছোট ডালপালা পড়ে আছে। সেখানে কেটে ফেলা একটি আমগাছ ও দুটি মেহগনিগাছ পড়ে আছে। স্থানীয় লোকজন আনাগোনা করছেন।

এ সময় কথা হয় পাউবো কার্যালয়ের কর্মচারী সুলতান হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘দুলাল সাহেব অবৈধভাবে জিকে ক্যানালের ১১টি মোটা ও বড় গাছ কেটেছেন। তার মধ্যে আটটি তিনি নিয়ে গেছেন। বাকি তিনটি গাছ জব্দ করে ঊর্ধ্বতন কর্তাদের আমি জানিয়েছি।’

Glive24.com Logo 252x68 px White কুমারখালীতে পাউবোর গাছ কাটার অভিযোগ

কাঠের ব্যবসায়ী তোফাজ্জেল মোল্লা বলেন, তিনি শরিফুল ইসলাম দুলালের কাছ থেকে ৯টি গাছ কিনেছেন ৯৯ হাজার টাকায়। এখন গাছ নিয়ে ঝামেলা সৃষ্টি হচ্ছে। গাছের টাকা ফেরত নেবেন তিনি।

গাছ কাটার বিষয় স্বীকার করে আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম মুঠোফোনে বলেন, তিনি মসজিদের উন্নয়নকাজের জন্য কয়েকটি গাছ কেটেছেন। তার মধ্যে কিছু চেরাই করেছেন আর কিছু তোফাজ্জেলের কাছে ৯৯ হাজার টাকায় বিক্রি করেছেন। শরিফুল আরও বলেন, তিনি ভুল করে পাউবোর গাছ কেটেছেন। তাঁর ভুল হয়েছে। তিনি পাউবোর অফিসে গিয়ে বিষয়টি মিটিয়ে নেবেন বলে জানান।

এ বিষয়ে কুষ্টিয়া পাউবোর সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, দুলাল নামের একজন কিছু গাছ কেটেছেন। তিনটি গাছ জব্দ করেছেন তিনি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসীন হোসাইন বলেন, তিনি পাউবো থেকে মৌখিক অভিযোগ পেয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর