কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে নিহত ২

কুষ্টিয়ার মিরপুরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে তরিকুল ইসলাম (৩৫) এবং শাকিল আহম্মেদ (১৮) নামের দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় নাইম হোসেন (১৬) নামের আরো একজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) বিকেল ৩টার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

মিরপুরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে নিহত ২

মিরপুরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে নিহত ২
মিরপুরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে নিহত ২

নিহতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম এবং আমলা ইউনিয়নের মোহদীপুর এলাকার শাকিল আহম্মেদ।

এ ঘটনায় দৌলতপুর উপজেলার গাছের দাইড় এলাকার শরিফুল ইসলামের ছেলে নাইম হোসেন (১৬) আহত হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিদিনের ন্যায় ফুটবল খেলছিলো স্থানীয় ছেলেরা। হঠাৎ বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে বজ্রপাতে শাকিল আহম্মেদ, তরিকুল ইসলাম ও নাইম হোসেন আহত হয়। এসময় স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: জুবাইয়া ফারজানা জানান, বজ্রপাতে গুরুত্বর অবস্থায় শাকিল ও নাইম নামের দুইজনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এছাড়া তরিকুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। শাকিল আহম্মেদের অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করি। নাইম বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।

Glive24.com Logo 252x68 px White মিরপুরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে নিহত ২

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই বজ্রপাতে শাকিল আহম্মেদ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়। তার মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর