পুলক সরকার ॥ “কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে চলতি ২০২৫-২৬ অর্থবছরে আসন্ন রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে খোকসা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আব্দুল্লাহ আল নোমান। এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক শস্য , অতিরিক্ত উপপরিচালক উদ্যান ও উপজেলার অন্যান্য অফিসারবৃন্দ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১ হাজার ৮ ‘শ ৯০ জন কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
