সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান এমপিও নীতিমালা লঙ্ঘন করে অবৈধভাবে নিয়োগ’র অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান এমপিও নীতিমালা লঙ্ঘন করে অবৈধভাবে নিয়োগ’র অভিযোগ 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১২, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া দৌলতপুর ফিলিপনগর মরিচা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান তাঁর সময়ে প্রায় তেরটিরও বেশি পদে নিয়োগ প্রদান করেছেন কোটি কোটি টাকার বিনিময়ে। বিশেষ করে তাঁর আপন ভাই ইউনুস আলীকে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা লঙ্ঘন করে। নিয়োগের বিষয়ে বর্তমান বের হচ্ছে থলের বিড়াল। অনুসন্ধানে বেরিয়ে এসেছে সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নানের আপন ভাই ইউনুস আলীর নিয়োগ সংক্রান্ত বিষয়ে। তৎকালীন সময়ে প্রকাশিত নিয়োগে উল্লেখ ছিল, নির্দিষ্ট একটি বয়সের মধ্যে প্রার্থী অংশগ্রহন করতে পারবে, কিন্তু সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান তাঁর রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে নৈশ প্রহরী পদে তাঁর আপন ভাই ইউনুস আলীকে জাতীয় পরিচয় পত্র(ঘওউ) অনুযায়ী বয়স বেশি হওয়ার কারনে,নতুন করে জন্ম সনদ তৈরি করে জালিয়াতি করে নিয়োগ প্রদান করেছেন।

জাতীয় পরিচয় পত্রে জালিয়াতি করে নিয়োগপ্রাপ্ত ইউনুস আলীর বয়স নিয়োগপ্রাপ্তের সময় হয়েছিলো প্রায় ৩৭ বৎসর। পরে নিয়োগপ্রাপ্ত হয় জন্ম সনদ দিয়ে, যাহাতে বয়স দেখানো হয়েছিলো প্রায় ৩০ বৎসর। এতে অনুসন্ধানে স্পষ্ট বেরিয়ে আসে কুষ্টিয়া দৌলতপুর ফিলিপনগর মরিচা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান তাঁর আপন ভাই ইউনুস আলীকে “নৈশ প্রহরী পদে” জালিয়াতি করে নিয়োগ দিয়েছেন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। এছাড়াও অনুসন্ধানে আরো আসে-সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান একই পদে একাধিক ব্যাক্তিকে নিয়োগ দেওয়া কথা বলে, লক্ষ লক্ষ টাকা গ্রহন করেছিলেন ও আব্দুল মান্নান ফিলিপনগর মরিচা ডিগ্রি কলেজে অধ্যক্ষ পদে যোগদানের পর হতেই দুর্নীতির স্বর্গরাজ্য-সোনার ডিম পাড়া হাঁস মনে করেছিলেন কলেজকে। আবার কলেজে দায়িত্বরত কোনো ব্যাক্তির দুই-এক বছর পর অবসরে যাওয়া কথা, এরই মধ্যে দুই-এক বছর পূর্বে ঔ পদে নিয়োগ দেওয়ার জন্য আগাম মৌখিক নিয়োগ প্রদান করতেন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। এসমস্ত অভিযোগ উঠেছে সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নানের বিরুদ্ধে।