কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সদরে স্বপ্নের ঘর পেল ৪২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

কারো স্বামী নেই, কেউ গৃহহীন, কারো সহায় সম্বল কিছুই নেই, কেউ প্রকৃতির লীলা খেলায় অন্ধত্বকে বরন করে জীবন সংগ্রামে লড়ছে। আবেগ আপ্লুত তবুও তাদের মুখে স্বপ্নের হাসি। এ দৃশ্য কুষ্টিয়া সদরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের। কুষ্টিয়া সদরে নতুন করে স্বপ্নের ঘর পেল ৪২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।

কুষ্টিয়া সদরে স্বপ্নের ঘর পেল ৪২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

কুষ্টিয়া সদরে স্বপ্নের ঘর পেল ৪২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার
কুষ্টিয়া সদরে স্বপ্নের ঘর পেল ৪২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তরের এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে বুধবার সকাল ১০টার সময় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে কুষ্টিয়া সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাহমিনা আক্তার রেইনা। কুষ্টিয়া সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ সাইদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর সহকারী কমিশনার (ভূমি) দবির উদ্দিন, কুষ্টিয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, নীলা প্রমুখ।

কুষ্টিয়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এ পর্যন্ত ১১৭৫টি ঘর হস্তান্তর করা হয়েছে। মুজিব শতবর্ষে “বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নকল্পে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে কুষ্টিয়া জেলায় ১ম, ২য় পর্যায়ে এবং ৩য় পর্যায়ের (২টি ধাপে) ২শতক জমিসহ মোট ১১৭৫ টি ঘর হস্তান্তর করা হয়েছে। নির্মাণকৃত প্রতিটি ঘরের বন্দোবস্ত প্রদান, কবুলিয়ত সম্পাদন ও নামজারী সম্পন্ন হয়েছে।

২কক্ষ বিশিষ্ট প্রতিটি গৃহে রান্নাঘর, বৈদ্যুতিক সংযোগ, নলকূপ, টয়লেট ও ইউটিলিটি স্পেসসহ অন্যান্য সুবিধা রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার প্রধানমন্ত্রী কুষ্টিয়া জেলার আরো ১৩৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। আর ইতোমধ্যে কুষ্টিয়া সদরে হস্তান্তরিত গৃহের সংখ্যা হলো ১০৭টি। এরমধ্যে প্রথম পর্যায়ে ছিল ৩৩টি, দ্বিতীয় পর্যায়ে ২৫টি এবং তৃতীয় পর্যায়ে প্রথম ধাপে ২৭টি ও দ্বিতীয় ধাপে ২২টি। অপরদিকে বুধবার তৃতীয় পর্যায়ে ৪২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারদের হাতে তুলে দেয়া হলো স্বপ্নের ঘরের চাবি।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়া সদরে স্বপ্নের ঘর পেল ৪২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

যা পেয়ে আবেগ আর আনন্দে আপ্লুত স্বপ্নের ঘরের চাবি পাওয়া মানুষগুলো। এদের মধ্যে অন্ধত্বের কাছে হার না মানা পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি মাষ্টার্স পাশ অন্ধ প্রতিবন্ধী কুষ্টিয়া শহরের আমলাপাড়ার ৩২/৩ বিবি নদী রোডের বাসিন্দা মান্দারী হালদারের কন্যা অঞ্জনা রানী। অঞ্জনা রানী বলেন, আমি অন্ধ মানুষ। আমার পরিবার আমার উপর নির্ভরশীল। কোন মতে মাথা গোজার একটু ঠাই আছে। আর কিছুই নেই। বাবা-মাসহ পরিবার নিয়ে কিভাবে থাকবো সেই চিন্তাই বিভোর ছিলাম। কিন্তু সেই চিন্তার অবসান ঘটিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে স্বপ্নের দুয়ারে নিয়ে গেছে। মাথা গোজার নতুন ঠাই দিয়েছে। আমি অত্যন্ত খুশি হয়েছি। চোখে না দেখলেও যেন অন্তর দিয়ে দেখছি। আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘ দিন বেচে থাক।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস বলেন, প্রকৃত ভূমিহীন ও গৃহহীন মানুষ ও পরিবারগুলো যাতে ঘর পাই সে জন্য সচেষ্ট ছিলাম। সরকার এসব অবহেলিত মানুষের পাশে আছে। তারা যাতে ভালো থাকে এ লক্ষে সরকার কাজ করে যাচ্ছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর