মোশারফ হোসেন ॥ ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা আগরতলার বাংলাদেশের সহকারী হাই কমিশনারের কার্যালয় ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে কুষ্টিয়া কুমারখালীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা । গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ৩ টার সময় কুমারখালী বাস টার্মিনালে থেকে বিক্ষোভ মিছিল কুমারখালী শহর প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয় এই সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সংগঠক আশিকুর রহমান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য আমির হামজা, রানা ইসলাম, তুহিনুর রহমান তুহিন, তৌহিদুল ইসলাম, সাগর উদ্দিন ও চৈতি ইসলাম বৃষ্টি, কুমারখালী উপজেলা ছাত্র প্রতিনিধি আব্দুর রহমান।
