কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বর্তমান সরকারের আমলে দেশের সর্বত্র ব্যাপক উন্নয়ন হয়েছে : ডা: রতন

বর্তমান সরকারের উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের চেতনার ধারাবাহিকতা রক্ষার জন্য উঠান বৈঠক ও মতবিনিময় করেছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিএমএ কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক ডা. এ এফ এম আমিনুল হক রতন।

বর্তমান সরকারের আমলে দেশের সর্বত্র ব্যাপক উন্নয়ন হয়েছে : ডা: রতন

বর্তমান সরকারের আমলে দেশের সর্বত্র ব্যাপক উন্নয়ন হয়েছে : ডা: রতন
বর্তমান সরকারের আমলে দেশের সর্বত্র ব্যাপক উন্নয়ন হয়েছে : ডা: রতন

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়ন এলাকায় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বর্তমান সরকারের নানান উন্নয়নচিত্র তুলে ধরেন এবং সুধীজনদের সাথে নৌকার পক্ষে জনসংযোগ ও মতবিনিময় করেন।

উঠান বৈঠকে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. এ এফ এম আমিনুল হক রতন বলেন, ‘বর্তমান সরকারের আমলে দেশের সর্বত্র ব্যাপক উন্নয়ন হয়েছে। এসব উন্নয়নের কথা দেশের মানুুষের কাছে গিয়ে বলতে হবে। দেশটাকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক আশা, অনেক স্বপ্ন। তাঁর স্বপ্নগুলোকে দেশের সাধারণ মানুষের কাছে পৌঁঁছে দিতে হবে।’

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর আজীবনের সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে অনেক রক্তের বিনিময়ে আমাদেরকে জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও একটি ভূখন্ড দিয়ে গেছেন। আমরা বাংলাদেশ পেয়েছি। বাঙ্গালী হিসেবে বিশ্ব দরবারে পরিচয় দিতে পারছি। বঙ্গবন্ধুর অকাল মৃত্যুতে অনেক স্বপ্ন অসাপ্ত রয়েছে। তাঁর সে স্বপ্নগুলো বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বটতৈল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান। বটতৈল ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জামাল মৃধা মেম্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসাব মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক কেরু বিশ্বাস, মোহাম্মদ মোজাহিদুন নবী, আনসার মৃধা, রনি আহমেদ, সাংবাদিক সুজন মাহামুদ প্রমুখ।

Glive24.com Logo 252x68 px White বর্তমান সরকারের আমলে দেশের সর্বত্র ব্যাপক উন্নয়ন হয়েছে : ডা: রতন

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন কর্মকান্ড ও জনসেবার বার্তা জনগনের দোড়গোড়ায় পৌছে দিতে বাড়ি বাড়ি গিয়ে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন ডা: আমিনুল হক রতন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর