কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় অপহরণ মামলার এজাহারনামীয় দুই আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার

কুষ্টিয়ায়  অপহরণ মামলার এজাহারনামীয় আসামি ১) সজিব হোসেন (৩০) এবং ২) আনিচ (৩৭), উভয় পিতা-মৃত হান্নান আলী, সাং-হরিপুর, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়েছে। ভিকটিম মোছাঃ তানিয়া আফরিন (২৩), পিতা-মোঃ সাহাজুল মন্ডল, সাং-চামনাই নারায়নপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়ায় অপহরণ মামলার এজাহারনামীয় দুই আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার

কুষ্টিয়ায় অপহরণ মামলার এজাহারনামীয় দুই আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার
কুষ্টিয়ায় অপহরণ মামলার এজাহারনামীয় দুই আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ১৩ জুন ২০২৩ ইং তারিখ দুপুর ১২:০৫ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন হরিপুর গ্রামে’’ একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার অপহরণ মামলা নং-৪৪, তারিখ ১২ জুন ২০২৩, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারার এজাহারনামীয় আসামি ১) সজিব হোসেন এবং ২) আনিচ কে গ্রেফতার করা হয় এবং ভিকটিম মোছাঃ তানিয়া আফরিন কে উদ্ধার করা হয়।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় অপহরণ মামলার এজাহারনামীয় দুই আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার

পরবর্তীতে উদ্ধারকৃত ভিকটিম ও ধৃত আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানানো হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর