কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলার নবাগত পুনাক সভানেত্রী’কে জেলা পুলিশের পক্ষ থেকে সংবধর্না প্রদান

নিজ সংবাদ ॥ গতকাল বুধবার (৯ অক্টোবর) পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কুষ্টিয়া‘র নবাগত সভানেত্রী জনাব হোসনা লায়েল (সহধর্মিনী পুলিশ সুপার, কুষ্টিয়া) এর কুষ্টিয়ায় আগমন ও পুনাকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে  কুষ্টিয়া পুলিশ লাইন্স্ এর পুনাক সম্মেলন কক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, কুষ্টিয়া। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে শুরুতে নবাগত সভানেত্রীকে পুনাক, কুষ্টিয়ার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান জনাব তুনাজ্জিনা শাহারীন (সহধর্মীনি অতিরিক্ত পুলিশ সুপার, অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), সহ-সভানেত্রী, পুনাক, কুষ্টিয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন মৌমিতা সাহা (সহধর্মীনি অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্), সাধারন সম্পাদক  পুনাক, কুষ্টিয়া, জনাব ফারজানা আফরোজ (সহধর্মীনি, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল), মিডিয়া সম্পাদক পুনাক, কুষ্টিয়া, জনাব সৈয়দা রেশমা খানম, ইন্সপেক্টর, নারী প্রত্যয়ী, কুষ্টিয়াসহ পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ। পরবর্তীতে পুনাক সভানেত্রী কুষ্টিয়া পুনাকের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পুনাক সদস্যদের সাথে মতবিনিময় করেন ।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর