দৌলতপুরে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১৭, ২০২৪

আছানুল হক, দৌলতপুর ॥ কুষ্টিয়া দৌলতপুরে আড়িয়া ইউনিয়নের বড়গাংদিয়া হাবলু মোল্লা চত্বরে খালেদা জিয়ার জন্মদিন ও রোগমুক্তি এবং বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকাল চারটার সময় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লার সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী, দপ্তর সম্পাদক সের আলী, প্রচার সম্পাদক জহুরুল করিম, যুবদলের সদস্য সচিব মাছুম প্রফেসর, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদ মোল্লা, বিশিষ্ট সাংবাদিক শাহিন রেজা  সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মী।

সভাপতির বক্তব্যে হাবলু মোল্লা বলেন  ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় সরকার। তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না, এমন শর্তে সাজা স্থগিতের সিদ্ধান্ত নেয় সরকার। সেই থেকে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন আমাদের নেত্রী। এই মুহূর্তে তিনি হাসপাতালে ভর্তি আছেন শারীরিক নানা জটিলতা নিয়ে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ৬ আগস্ট খালেদা জিয়ার সাজা মওকুফ করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।