কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া পৌরসভায় এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া পৌরসভার আয়োজনে পৌরসভা এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১টায় পৌরসভার ম.আ.রহিম মিলনায়তনে এ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র শাহীন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কুষ্টিয়া মোঃ আকুল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার ইউএন্ডএফপিও ডাঃ সাজ্জাদ হোসেন কুষ্টিয়া সদর হাসপাতালের পরিচালকের পক্ষে ডাঃ রকিউর রহমান, পৌরসভার পৌর পরিষদের সদস্যবৃন্দ, পৌরসভার কর্মকর্তাসহ কর্মচারীবৃন্দ ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ।এই এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভার মূল বিষয়বস্তু ছিল জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে আগামী ১লা জুন শনিবার দিনব্যাপি ৬ মাস থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।এই উপলক্ষ্যে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম মঞ্জুরুল ইসলাম। 

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর