খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় সাপের কামড়ে কৃষক দুলাল চন্দ্র বিশ্বাসের (৫৫) মৃত্যু হয়েছে বলে জানা গেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৮ মে) বাড়ির পাশে মাঠে ঘাস কাটা অবস্থায় দুলাল চন্দ্র বিশ্বাস কে সাপে দংশন করে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে আসা হয়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মাহমুদুল হাসান সাপে কাটার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য রোগীর রক্ত পরীক্ষা করেন। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনাম থাকলেও চিকিৎসা না হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয় ।বছরখানেক আগে এই হাসপাতালে সাপে দংশনের রোগী চিকিৎসার জন্য এন্টিভেনাম দেওয়া হয়। কয়েকজন চিকিৎসককে এন্টিভেনাম প্রয়োগ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। এখন পর্যন্ত খোকসা হাসপাতালে সাপে কাটা রোগীর চিকিৎসা হয় নাই বলে জানান খোকসার সাধারণ মানুষ। আসলে চিকিৎসকের গাফিলতি না কর্তৃপক্ষের গাফিলতি কারণে তাজা মানুষের প্রান ঝরে যায়। এ দায়বদ্ধতা কার প্রশ্ন খোকসা সাধারণ জনগণের। কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোগীটি মারা যায় । এন্টিভেনাম থাকলেও খোকসা হাসপাতালে দীর্ঘদিন সাপে কামড় দেয়া রোগীদের কুষ্টিয়া এবং ফরিদপুর হাসপাতালে পাঠানো হয় । অব্যবস্থাপনার কারণে যথাসময়ে ডাক্তার না পাওয়ায় রোগীরা বেশিরভাগই হাসপাতাল বিমুখ হয়ে পড়েছে ।
