কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি কুষ্টিয়া সনাকের শ্রদ্ধাঞ্জলি 

বিশেষ প্রতিনিধি ॥ ২১ ফেব্রুয়ারি সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, কুষ্টিয়ার আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সভাপতি আসমা আনসারী মীরু, সদস্য মোঃ রফিকুল আলম, মিজানুর রহমান লাকী, অশোক সাহা, খোন্দকার আমানুল্লাহ, মীর ছানোয়ার হোসেন, সুভাশীষ সাহা খোকন, মোঃ মুজিবুর রহমান, টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ রায়হানুল ইসলামসহ ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) সদস্যবৃন্দ।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর