কুমারখালীতে নির্মাণ কাজের উদ্বোধন করেন আব্দুর রউফ এমপি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে নির্মাণ কাজের উদ্বোধন করেন আব্দুর রউফ এমপি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৮, ২০২৪

কুমারখালী প্রতিনিধি ॥ সরকারের উন্নয়ন কাজের অংশ হিসেবে কুষ্টিয়ার কুমারখালীর উপজেলার চাদপুর ইউনিয়েেনর নাভদিয়া মোড় থেকে নাভদিয়া কবরস্থান পর্যন্ত ৫০০ মিটার গ্রামীণ সড়ক পাকাকরণ ও প্রায় ৩০০ মিটার ইউড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ৩৯ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে বৃহত্তর কুষ্টিয়া জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে শনিবার বিকেলে নির্মাণ কাজের উদ্বোধন করেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। এসময় চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুজ্জামান তুষার, যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, ছাত্রলীগ নেতা আকাশ রেজা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে দেশে সড়ক, সেতু, ভবন সহ সকলখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের অংশ হিসেবে – খোকসা কুমারখালীতেও উন্নয়ন কাজ চলমান রয়েছে।