কুষ্টিয়ার দৌলতপুরের দিঘলকান্দিতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-১ আসনে আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর ট্রাক প্রতীকের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে দিঘলকান্দি হাইস্কুল মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহম্মেদ টোকেন চৌধুরী।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বুলবুল আহম্মেদ টোকেন চৌধুরী তার বক্তব্যে বলেন, আসন্ন নির্বাচনে আপামর জনতার প্রার্থী, দৌলতপুরের সাধারণ খেটে খাওয়া মানুষের আস্থা ও ভরসা হিসেবে আলহাজ্ব রেজাউল হক চৌধুরী এই নির্বাচনে প্রার্থী হয়েছেন। এর আগের সময় এমপি থাকাকালীন বিগত সময়েও তিনি অত্যন্ত দক্ষতা ও সততার সাথে এই উপজেলার মানুষের ভাগ্য বদলে কাজ করেছেন। সাধারণ মানুষের চাওয়াতেই তিনি এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন।
আলহাজ্ব রেজাউল হক চৌধুরী আসন্ন এই নির্বাচনে বিজয়ী হলে আপনাদের যে কোন সমস্যা, সুবিধা-অসুবিধা প্রাণ খুলে বলার জন্য তার দরজা ২৪ ঘন্টা খোলা থাকবে। এই উপজেলার মানুষের ভাগ্যবদলে সকল উন্নয়নমূলক কর্মকান্ডকে প্রাধান্য দেওয়া হবে। রুহুল আমিনের আয়োজন ও ব্যবস্থাপনায় ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর নির্বাচনী পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিফাইতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জামিরুল ইসলাম বাবু, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার বরমান বাচ্চু, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক জাহিরুল ইসলাম, ৩ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পলান মন্ডল, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাদ্দাম হোসেন, নবীর উদ্দিন সর্দার, মোঃ সোবহান, মোঃ শহিদুল ইসলাম, বিপুল হোসেন, মওলা বক্স, মামুন হোসেন, টিটুল, নিজাম উদ্দিন, মোঃ মাসুম, মোঃ মেরু, ঠেঙ্গর, মোঃ কাশেম, মোঃ বজলু, মোঃ হোসেন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ বাদশা, রকুব সর্দার, রতন সর্দার, মহিদুল মন্ডল, মোস্তফা মাষ্টার, শহিদুল ইসলাম, জুয়েল, আজিজুল ইসলাম মাস্টার, শুকচাঁদ মেম্বর, ফজলু মেম্বর, রিপন আলী, মোঃ মুনাই, মোঃ ইদবার, রবিউল ইসলামসহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ। পথসভায় দিঘলকান্দিসহ আশেপাশের গ্রামের প্রায় কয়েকশতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষ স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করেন।
