খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১ই আগস্ট ২০২৬, ১:৩৩ এএম

বিশেষ প্রতিনিধি ॥ তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে যুবকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (৩১ জুলাই) দুপুরের দিকে গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের তরুণদের হাতে ফুটবল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরউদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান সুমন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, মনোহরদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, ক্রীড়াপ্রেমী যুবক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে সুস্থ বিনোদন ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে বিএনপি সবসময় ইতিবাচক উদ্যোগ গ্রহণ করে আসছে। ফুটবল বিতরণের মাধ্যমে তরুণদের খেলাধুলায় আরও উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও ক্রীড়াবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়। এদিকে ফুটবল পেয়ে স্থানীয় তরুণরা আনন্দ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য