কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীর চর সাদিপুরের ভোট কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও মাহবুবুল হক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমারখালীর ১১নং চরসাদীপুর ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুল হক ।

কুমারখালীর চর সাদিপুরের ভোট কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও মাহবুবুল হক

Fay 7 3 1 24 কুমারখালীর চর সাদিপুরের ভোট কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও মাহবুবুল হক

মঙ্গলবার (০২রা জানুয়ারী ) দুপুর থেকে বিকাল পর্যন্ত তিনি কেন্দ্র পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেছের আলী খান, সচিব আবু সালেহ মোহাম্মদ রানা, হিসাব সহকারী মোঃ আশিক খান, উদ্দ্যোক্তা মোঃ নাছিম রেজা সহ গ্রাম পুলিশের সদস্য গণ।

নির্বাচনী কেন্দ্রসমূহ পরিদর্শনকালে নির্বাহী অফিসার স্থানীয় জনসাধারণকে সহিংসতা এড়িয়ে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন করাসহ নির্বাচনের দিন উৎসব মুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে প্রত্যেকের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আহবান জানান। সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাদীপুর ইউনিয়নের জনসাধারণের সহযোগিতা প্রত্যাশা করেন।

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর