খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৪ই ডিসেম্বর ২০২৩, ৫:৩৪ এএম

কুষ্টিয়ার কুমারখালী থেকে ১১০ পিচ ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় মিজানুর রহমান (৪১) কে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। (৩ ডিসেম্বর) রবিবার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাছপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য জব্দ করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃত মিজানুর রহমান শিলাইদহ ইউনিয়ন মাছগ্রামের মৃত আফাজ মৃধা এর ছেলে বলে জানা গেছে। তথ্যটি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রাসেল কবির।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১০ পিচ ইয়াবা জব্দসহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য