কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আসাদুল ইসলাম গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আসাদুল ইসলাম আবির (খাটামামু) (৩০) কে গ্রেফতার করা হয়েছে। আসাদুল ইসলাম কুষ্টিয়া জেলার কুমারখালী থানার ছেউড়িআ কারিগরপাড়া এলাকার লুৎফর রহমানের পুত্র।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আসাদুল ইসলাম গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আসাদুল ইসলাম গ্রেফতার
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আসাদুল ইসলাম গ্রেফতার

র‌্যাব সূত্রে জানাযায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ উসমান গণি এর নেতৃত্বে একটি চৌকশ আভিযানিক দল অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ রাত ০৮:১০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন পান্টি বাজার এলাকায়’’ একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুমারখালী জিআর-২৪/১৯, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) টেবিলের ১০ (ক) ধারায় ০২ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি আসাদুল ইসলাম আবির (খাটামামু) কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আসাদুল ইসলাম গ্রেফতার

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর