কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে কবি নজরুলের জন্মবার্ষিকীতে আলোচনা সভা

কুষ্টিয়া কুমারখালী শিলাইদহ ইউনিয়নে শিলাইদহ ক্লাব এর আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুমারখালীতে কবি নজরুলের জন্মবার্ষিকীতে আলোচনা সভা

কুমারখালীতে কবি নজরুলের জন্মবার্ষিকীতে আলোচনা সভা
কুমারখালীতে কবি নজরুলের জন্মবার্ষিকীতে আলোচনা সভা

শুক্রবার বিকেলে শিলাইদহ শহীদ মিনারে আলোচনা সভায় শিলাইদহ ক্লাবের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়, উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি লিটন আব্বাস, কবি সৈয়দ আব্দুল সাদিক, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা, সঞ্চালনায় ছিলেন শিলাইদহ ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান ।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপর আলোকপাত করেন। তারা বলেন, অতি সাধারণভাবে কাজী নজরুল ইসলামের পরিচয় দেওয়া হয়, ‘বিদ্রোহী কবি’ হিসেবে। এই পরিচয়ের আড়ালে ঢাকা পড়ে যায়- তাঁর অসাধারণ সঙ্গীত প্রতিভা, অসাম্প্রদায়িক মানবহিতৈষী সত্তা, কিম্বা সর্বাঙ্গসুন্দর কবি পরিচয়। তাঁর সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য, তাঁর সামগ্রিক জীবনাচরণকে তুলে ধরতে হবে।

Glive24.com Logo 252x68 px White কুমারখালীতে কবি নজরুলের জন্মবার্ষিকীতে আলোচনা সভা

আরও পড়ুন:

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর