কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া পুলিশ লাইন্সে খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পুলিশ লাইন্সে খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় জেলা পুলিশ, কুষ্টিয়ার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। এতে খুলনা রেঞ্জ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে মোট ১৫ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

 

প্রতিযোগিতায় আরআরএফ, খুলনা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা, ডিআইও-১, ডিএসবি, কুষ্টিয়া, আরআই, পুলিশ লাইন্স, কুষ্টিয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর