কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এমপির মতবিনিময়

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে গতকাল রবিবার (৮মার্চ) সকাল ১১টায় কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল গফুর।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর নুরুল আমিন জসিম, ভেড়ামারা উপজেলা আমির মোঃ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল আলম, সহ-সম্পাদক তারিক আহমেদ, সহ-সম্পাদক তারেক রহমান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার একরামুল হক-সহ মেডিকেল অফিসার বৃন্দ ও বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংবাদ কর্মী উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর