দৌলতপুরে নাশকতা মামলায় বি এন পি'র তিন শীর্ষ নেতা গ্রেফতার
কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের অভিযানে নাশকতার মামলার পলাতক আসামী বিএনপির তিন শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। রবিবার (১৯ নভেম্বর) রাতভর উপজেলার আল্লারদর্গা ও তারাগুনিয়া এলাকায় অভিযানে চালিয়ে তাদের আটক করে।

দৌলতপুরে নাশকতা মামলায় বি এন পি’র তিন শীর্ষ নেতা গ্রেফতার
আটককৃতরা হলেন, উপজেলা বি এন পি’র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর লস্কর, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চুর, যুগ্ম আহ্বায়ক আমির হামজা মিঠুর শেখ।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, নাশকতা মামলার পলাতক আসামী উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর লস্কর, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আমির হামজা মিঠুর শেখ কে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
