কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় হাসিমপুর সূর্য তরুণ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খোকসা প্রতিনিধি ॥ মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে কুষ্টিয়ার খোকসায় শুরু হয়েছে হাসিমপুর সূর্য তরুণ ফুটবল টুর্নামেন্ট। গত সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার হাসিমপুর মোরাগাছা সূর্য তরুণ ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এর আয়োজন করে হাসিমপুর সূর্য তরুণ ক্লাব।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও খোকসা পৌরসভার মেয়রপ্রার্থী মো. রিপন হোসেন।

 

উদ্বোধনী খেলায় চাঁদট ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে জয়লাভ করে গণেশপুর ফুটবল একাদশ।

 

প্রধান অতিথি মো. রিপন হোসেন বলেন, খেলাধুলা মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাঠে ফিরিয়ে আনতে পারলে মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ থেকে তাদের দূরে রাখা সম্ভব। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার বিকল্প নেই।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর