কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ইলিশ মাছ ধরায় ৭ জেলেকে জরিমানা, ২ লাখ টাকার জাল জব্দ

নিষেধাজ্ঞা অমান্য করে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পদ্মানদীতে ইলিশ ধরার অপরাধে ৭ জেলেকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাঁদের কাছ থেকে সাড়ে ৮ কেজি ইলিশ মাছ ও প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

কুমারখালীতে ইলিশ মাছ ধরায় ৭ জেলেকে জরিমানা, ২ লাখ টাকার জাল জব্দ

কুমারখালীতে ইলিশ মাছ ধরায় ৭ জেলেকে জরিমানা, ২ লাখ টাকার জাল জব্দ
কুমারখালীতে ইলিশ মাছ ধরায় ৭ জেলেকে জরিমানা, ২ লাখ টাকার জাল জব্দ

শুক্রবার (২৭ অক্টোবর) বেলা একটার দিকে উপজেলার শিলাইদহ ঘাট এলাকায় আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় আদালতকে সহযোগীতা করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান ও থানা পুলিশ।

আদালত সুত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে পদ্মানদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কার্যালয়। অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে মো. হাফিজুল ইসলাম (৩৮), ময়েন উদ্দিন (৪০), লাল চাঁদ (৩৫), সরফত মন্ডল (২৮), আসলাম হোসেন (৩৪), আজিজুর রহমান (৩৮) ও আলমগীর হোসেন (৩৬) নামে সাতজন জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য সংরক্ষণ আইনে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও তাঁদের কাছ থেকে জব্দকৃত প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। যাঁর বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা। এবং জব্দকৃত সাড়ে আট কেজি মাছ স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে।

এতথ্য নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত। তিনি জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কুমারখালীর পদ্মানদীতে ইলিশ ধরার অপরাধে ৭ জেলেকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় তাঁদের কাছ থেকে সাড়ে ৮ কেজি ইলিশ মাছ ও প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর