কুষ্টিয়া চেম্বারের নির্বাচনে সভাপতি জাফর মোল্লা, সিনিয়র সহ-সভাপতি জাকিরুল ও সহ-সভাপতি শাকিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া চেম্বারের নির্বাচনে সভাপতি জাফর মোল্লা, সিনিয়র সহ-সভাপতি জাকিরুল ও সহ-সভাপতি শাকিল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ১০, ২০২৩
কুষ্টিয়া চেম্বারের নির্বাচনে সভাপতি জাফর মোল্লা, সিনিয়র সহ-সভাপতি জাকিরুল ও সহ-সভাপতি শাকিল

কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র দ্বিবার্ষিক নির্বাচন ২৩-২৫ নির্বাচনে বিশিষ্ট শিল্পপতি আবু জাফর মোল্লা সভাপতি, জাকিরুল ইসলাম সিনিয়র সহসভাপতি ও হাজী শাকিল আহমেদ জালাল সহসভাপতি নির্বাচিত হয়েছেন ।

কুষ্টিয়া চেম্বারের নির্বাচনে সভাপতি জাফর মোল্লা, সিনিয়র সহ-সভাপতি জাকিরুল ও সহ-সভাপতি শাকিল

কুষ্টিয়া চেম্বারের নির্বাচনে সভাপতি জাফর মোল্লা, সিনিয়র সহ-সভাপতি জাকিরুল ও সহ-সভাপতি শাকিল

কুষ্টিয়া চেম্বারের নির্বাচনে সভাপতি জাফর মোল্লা, সিনিয়র সহ-সভাপতি জাকিরুল ও সহ-সভাপতি শাকিল

কুষ্টিয়া চেম্বারের ইতিহাসে ২৩বছর পর নির্বাচিত পরিচালকদের প্রত্যক্ষ ভোটে এই তিনটি পদের ভোট গ্রহন শেষে তারা নির্বাচিত হন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

সোমবার দুপুরে চেম্বার ভবনে এই নির্বাচনের মাধ্যমে চেম্বারের পুরো পরিষদের নাম ঘোষনা করেন নির্বাচন কমিশন চেয়ারম্যান সিনিয়র আইনজীবি এ্যাড, মীর ছানোয়ার হোসেন। এর আগে ৭অক্টোবর শনিবার চেম্বার ভবনে ‘এ’ ও ‘বি’ গ্রুপের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

ভোটে নিার্বচিত পরিচালকদের অংশগ্রহনে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয় রবিবার। রবিবার এই তিনিটি পদের বিপরীতে একাধিক প্রার্থী মনোনয়ন ক্রয় করে জমা দেন। এদের মধ্যে সভাপতি পদের প্রার্থী হন তিনজন। এরা হলেন আবু জাফর মোল্লা, এস, এম আলমগীর আলম ও মোকাররম হোসেন মোয়াজ্জেম। অনদ্য দিকে সিনিয়র সহসভাপতি পদে প্রার্থী হন জাকিরুল ইসলাম ও প্রকৌশলী সাইফুল আলম মারুফ। সহসভাপতি পদে প্রার্থী হন মুক্তারুজ্জামান মুরাদ ও হাজী শাকিল আহমেদ জালাল।

সোমবার সকাল ১০টায় এ তিনিটি পদে ভোট গ্রহন শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়- সভাপতি পদে আবু জাফর মোল্লা সর্বাধিক ১২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। অন্য প্রার্থীদের মধ্যে এস,এম আলমগীর আলম ৮ভোট পান আর মোকারম হোসেন মোয়াজ্জেম পান মাত্র ১ভোট। সিনিয়র সহসভাতি পদে জাকিরুল ইসলাম সর্বোচ্চ ১৮ ভোট পেয়ে জয়ী হন। অপর প্রার্থী প্রকৌশলী সাইফুল আলম মারুফ পান ৩ভোট। সহসভাপতি পদে হাজী শাকিল আহমেদ জালাল ১২ভোট পেয়ে জয়ী হন। পরাজিত প্রার্থী মুক্তারুজ্জামান চৌধুরী মুরাদ পান ৮ভোট।

ফলাফল ঘোষনার পর নির্বাচিত সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতিকে ফুল দিয়ে বরন করে নেন চেম্বারের নেতৃবৃন্দ। এসময় নির্বাচন কমিশন ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া চেম্বারের নবনির্বাচিত পরিষদের সভাপতি বিশিষ্ট শিল্পপতি আবু জাফর মোল্লা, সিনিয়র সহসভাপতি জাকিরুল ইসলাম, সহসভাপতি হাজী জালাল আহমেদ শাকিল। নির্র্বাচিত পরিচালকরা হলেন হাজী রবিউল ইসলাম, মোকারম হোসেন মোয়াজ্জেম, মেজবার রহমান, প্রকৌশলী সাইফুল আলম মারুফ, খন্দকার জিয়াদুল হক, আলহাজ¦ ওমর ফারুক, আব্দুল কাদের জুয়েল, রাকিবুজ্জামান সেতু, ডাঃ আসমা জাহান লিজা, এস, এম আলমগীর হোসেন আলম, মোঃ শাহাবুদ্দিন, মিজানুর রহমান, ও মামুনুর রশিদ। ‘বি’ গ্রুপের নির্বাচিত পরিচালকগণ হলেন মাহাবুবুর রহমান টিপু, এস,এম কাদেরী শাকিল, রুহুল আমিন, মুক্তারুজ্জামান মুরাদ, কাজী রফিকুর রহমান রফিক। নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হন।

আরও পড়ুন: