কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ভোক্তা অধিকারের অভিযানে মা ফার্মেসীকে জরিমানা

শুধু ডেঙ্গুরোগী নয় সবধরণের রোগীর জন্য স্যালাইন অপরিহার্য চিকিৎসা পথ্য। কিন্তু এই স্যালাইনেরও রয়েছে সংকট। সারাদেশের ন্যায় কুষ্টিয়াতেও স্যালাইন সংকটের কারণে রোগীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। সুযোগ বুঝে ঔষধ বা ফামের্সী মালিকরাও বেশী দামে বিক্রয় করছে ভোক্তাদের কাছে।

কুষ্টিয়ায় ভোক্তা অধিকারের অভিযানে মা ফার্মেসীকে জরিমানা

কুষ্টিয়ায় ভোক্তা অধিকারের অভিযানে মা ফার্মেসীকে জরিমানা
কুষ্টিয়ায় ভোক্তা অধিকারের অভিযানে মা ফার্মেসীকে জরিমানা

কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এ সংকট রয়েছে। তবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানিয়েছেন স্যালাইনের সংকট থাকলেও ডেঙ্গুরোগীদের জন্য সংকট নেই।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, দৌলতপুরেও স্যালাইনের সংকট রয়েছে। প্রয়োজনের তুলনায় সরবরাহ কম থাকায় রোগীদের স্যালাইন দিতে হিমসিম খেতে হচ্ছে। শুধু হাসপাতাল নয় বাইরে ঔষধের দোকান বা ফামের্সীগুলোতে স্যালাইন সংকট রয়েছে বলে তারা জনিয়েছেন।

অপরদিকে রোগী বা রোগীর স্বজনদের দাবী সংকটের অযুহাতে রোগীদের মাঝে স্যালাইন সরবরাহ করা হচ্ছেনা। এদিকে বেশী দামে স্যালাইন বিক্রয়ের অভিযোগে কুষ্টিয়ায় ভোক্তা অধিকারের অভিযানে মা ফার্মেসীকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় ভোক্তা অধিকারের অভিযানে মা ফার্মেসীকে জরিমানা

বৃহস্পতিবার দুপুর ১.৩০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল রোডে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। কুষ্টিয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে কুষ্টিয়ায় ভোক্তা অধিকারের অভিযানিক দল কুষ্টিয়া জেনারেল হাসপাতাল রোডের মেসার্স মা ফার্মেসী এ্যান্ড সার্জিক্যাল নামে ঔষধের দোকানে অভিযান চালায়।

এসময় ৯২ টাকার স্যালাইন ১৫০ টাকায় বিক্রয়ের অভিযোগে ঔষধের দোকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন। তবে জনস্বার্থে এ অভিযান অব্যাহত রাখার দাবী ভূক্তভোগী জনসাধারণের।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর