কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে বিসিকে মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

কুষ্টিয়ার দৌলতপুরে বিসিকে মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন করেছে অভিভাবক ও এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয়ের চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দৌলতপুরে বিসিকে মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

দৌলতপুরে বিসিকে মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন
দৌলতপুরে বিসিকে মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

মানববন্ধন শেষে বিদ্যালয়ের প্রধান ফটকে এলাকাবাসী অবস্থান নিয়ে বিক্ষোভ করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক ও এলাকাবাসী জানান, বিসিকে মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্যের পাঁয়তারা করছে। তারা এ নিয়োগ বন্ধের দাবি জানান।

এদিকে বিসিকে মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আফাজ উদ্দিন মাস্টার ও প্রধান শিক্ষক আকমল হোসেন নিয়োগ বাণিজ্যের বিষয়টি অস্বীকার করে বলেন, বিধি মোতাবেক ও সঠিক পন্থায় আমরা নিয়োগ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এখানে নিয়োগ বাণিজ্যের বা বিজ্ঞপ্তি গোপন করার প্রশ্নই আসেনা। বিদ্যালয়ে কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী ও আয়াসহ ৪টি পদে নিয়োগ দেওয়া হবে। রেজুলেশনের মাধ্যমে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০২২ সালের ২৫ আগস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে ৪টি পদের বিপরীতে ২৮জন আবেদন করেন।

Glive24.com Logo 252x68 px White দৌলতপুরে বিসিকে মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

অনিবার্য কারণে আমরা ওই সময়ে নিয়োগটা দিতে পারি নাই। পরবর্তীতে গত ২৫ জুলাই আবারো নিয়োগ বিজ্ঞপ্তি দিলে কোন আবেদন জমা পড়েনি। বিধায় আগের আবেদন থেকে যাচাই-বাছাই করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর