কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইজিবাইক চালক হিরু হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইজিবাইক চালক হিরু হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ২৮, ২০২৩
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইজিবাইক চালক হিরু হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইজিবাইক চালক নাজির আহমেদ হিরু(৪৬) হত্যা মামলার পলাতক আসামি আরশেদ(২৮) কে গ্রেফতার করা হয়েছে। আরশেদ কুষ্টিয়া জেলার সদর থানার বাড়াদি উত্তরপাড়া এলাকার মোঃ নিজমের পুত্র।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইজিবাইক চালক হিরু হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইজিবাইক চালক হিরু হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইজিবাইক চালক হিরু হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

র‌্যাব সূত্রে জানা যায়, গত ০৩ আগষ্ট ২০২৩ তারিখ কুষ্টিয়া জেলার সদর উপজেলার মজমপুরস্থ বানী সিনেমা হল গলির জনৈক মোজাফ্ফর তেল পাম্পের মালিকের ভাড়া বাসায় ইজিবাইক চালক নাজির আহমেদ হিরু(৪৬) নামক এক ব্যক্তিকে বাসায় ডেকে নিয়ে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং তার ইজিবাইক চুরি করে ও তার লাশ লুকানোর জন্য ঐ বাসার পশ্চিম-দক্ষিন কোনায় একটি আম গাছের গোড়ায় গর্ত করে মাটি দিয়ে পুতে রাখে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে মৃত নাজির আহমেদ হিরু এর ভাই মোঃ রাকিবুল ইসলাম(৪৪) বাদী হয়ে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে, যার মামলা নং-৬১, তারিখ-২৪ আগষ্ট ২০২৩, ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড ১৮৬০। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২৮ আগষ্ট ২০২৩ ইং তারিখ বিকাল ০৬:০০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন খোকসা ইউনিয়নের ক্লাব মোড় এলাকায়’’ একটি অভিযান পরিচালনা করে আরশেদ কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানানো হয়েছে।