কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল সহ আটক-৩

কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ ৩ জন কে আটক করা হয়েছে।

কুষ্টিয়ায় মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল সহ আটক-৩

কুষ্টিয়ায় মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল সহ আটক-৩
কুষ্টিয়ায় মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল সহ আটক-৩

কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ বেলাল হোসেন এর দিক নির্দেশনায় একটি রেডিও পার্টি গঠন করে ২৮/০৮/২০২৩ ইংরেজি তারিখে, সদর থানাধীন নগর মোহাম্মদ পুরে, মোঃ মতিয়ার শেখের বাড়িতে অভিযান চালিয়ে মতিয়ার এর ছেলে বিপ্লব (২৬) এর কাছে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৬ বোতল ফেন্সিডিল সহ আটক করেন, এবং বিপ্লব কে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করলে তার নামে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর (৫) ধারা মোতাবেক নিয়মিত মামলা রুজু করা হয়, যার মামলা নম্বর ৬৬ তারিখ ২৮/০৮/২৩।

অপর আসামিরা হলেন কুষ্টিয়া সদর থানাধীন হাউজিং এফ ব্লকের মৃত নুরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম কাজল (৩৬) কে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর (৫) ধারা মোতাবেক মোবাইল কোটে মামলা হয় মামলা নং ৪৪৭ ধারায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

৩নং আসামি কুষ্টিয়ার সদর থানাধীন নগর মোহাম্মদ পুরে মোঃ সাইফুল ইসলাম এর ছেলে মারুফ (২২) কে আটক করে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর (৫) ধারায় ১ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন কাজী শারমিন নেওয়াজ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল সহ আটক-৩

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর