কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে সড়ক দূর্ঘটনা মোটর সাইকেল চালক নিহত

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দূর্ঘটনা মোটর সাইকেল চালক বাদশা (২৮) নামে একজন নিহত হয়েছেন। সোমবার সকালে দিকে কাতলামারী তমালতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। সে মিরপুর উপজেলার আজমপুর শীতলপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

মিরপুরে সড়ক দূর্ঘটনা মোটর সাইকেল চালক নিহত

মিরপুরে সড়ক দূর্ঘটনা মোটর সাইকেল চালক নিহত
মিরপুরে সড়ক দূর্ঘটনা মোটর সাইকেল চালক নিহত

স্থানীয় সূত্রে জানা যায় মোটর সাইকেল চালক বাদশা মন্ডল কুষ্টিয়া টু মেহেরপুর সড়কের কাতলামারী হতে মোটরসাইকেল যোগে তার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথমধ্যে কাতলামারী তমালতলা নামক স্থানে ছাগল ছুটি এসে রাস্তায় দাড়ালে মোটর সাইকেল চালক বাদশা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান এবং ঘটনাস্থলে মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বাদশা মন্ডল মালয়েশিয়া প্রবাসী। বিয়ের জন্য কিছুদিন বাংলাদেশে আসছে। আগামী ৩০ আগষ্টে মালয়েশিয়ায় যাবার কথা ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

Glive24.com Logo 252x68 px White মিরপুরে সড়ক দূর্ঘটনা মোটর সাইকেল চালক নিহত

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর