কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দেশী পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে স্থানীয় যারা আছেন তাদের এগিয়ে আসতে হবে : হাবিবুর রহমান

পর্যটন শিল্পকে এগিয়ে নিতে সকলকে এক যোগে কাজ করতে হবে, বাইরে থেকে যেসব পর্যটক আসবে তাদেরকে সহযোগিতার মানসিকতা থাকতে হবে। তাহলে এ জেলায় পর্যটক বাড়বে, জেলার সুনাম সবখানে ছড়িয়ে পড়বে।

দেশী পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে স্থানীয় যারা আছেন তাদের এগিয়ে আসতে হবে : হাবিবুর রহমান

দেশী পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে স্থানীয় যারা আছেন তাদের এগিয়ে আসতে হবে : হাবিবুর রহমান
দেশী পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে স্থানীয় যারা আছেন তাদের এগিয়ে আসতে হবে : হাবিবুর রহমান

রবিবার বিকেলে কুষ্টিয়া পুলিশ লাইনসের সম্মেলন কক্ষে জেলা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন অতিরিক্ত আইজিপি ট্যুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান।

তিনি বলেন,‘ আগামীতে ট্যুরিষ্ট এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে তাতে জাতীয় আয়ের ১০ ভাগ অর্থ এ খাত থেকে আয় হবে। এ জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহন করেছে। এ সেক্টরের সাথে তিন থেকে ৪টি সেক্টরের লোকজন জড়িত, বিশেষ করে পরিবহন, আবাসন, হোটেলসহ অন্য ব্যবসায়ীরা। ট্যুরিষ্ট পুলিশও আগের থেকে সক্রিয় ভূমিকা পালন করছে। বিশেষ করে নিরাপত্তাসহ সার্বিক বিষয় তারা দেখছে। তাই যে কোন পর্যটক ট্যুরিস্ট পুলিশের সহযোগিতা নিতে পারবে। আমাদের হট লাইন নম্বর আছে। ফোন করার সাথে সাথে সেবা পৌঁছে দেওয়া হবে।

হাবিবুর রহমান বলেন,‘ আমাদের দেশেও পর্যটকের সংখ্যা বাড়ছে। দেশী পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে স্থানীয় যারা আছেন তাদের এগিয়ে আসতে হবে। এ জন্য কমিটি গঠন করে প্রতি মাসে পর্যটনের বিকাশে কি কি কাজ করা যায়, কি সমস্যা আছে সেগুলো চিহিৃত করে ব্যবস্থা নিলে পর্যটন শিল্প এগিয়ে যাবে।’

Glive24.com Logo 252x68 px White দেশী পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে স্থানীয় যারা আছেন তাদের এগিয়ে আসতে হবে : হাবিবুর রহমান

এ সময় আরো বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, বাস-মিনিবার মালিক সমিতির যুগ্ম সম্পাদক এমদাদুল হক নান্টু, সাংবাদিক সাজ্জাদ রানা, তৌহিদী হাসান প্রমুখ।

মতবিনিময় সভায় জেলার আবাসিক হোটেল ও রেষ্টুরেন্ট মালিক, সাংবাদিক, ব্যবসায়ী নেতাসহ বিভিন্ন শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর